বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন তিনি।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই তার এই লন্ডন সফর। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন, বিএনপির চেয়ারম্যানের দেশে আগমন উপলক্ষে বিশেষ প্রস্তুতি
তিনি জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের নির্ধারিত কর্মসূচি থাকায় বুধবার জামায়াত আমির লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, লন্ডনে নির্ধারিত কর্মসূচি শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে যাবেন। সেখানে তিনি ওমরাহ পালন করবেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে দলটি আশা প্রকাশ করেছে।
বিষয় : সফর যুক্তরাজ্য ডা. শফিকুর

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন