মহান বিজয়ের ৫৫তম বার্ষিকী আজ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত চূড়ান্ত বিজয়ের গৌরব ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর ওসমানী পৌর স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউট, গার্লস গাইড এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।মানবিক কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় হাসপাতাল, জেলা কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার সেন্টার, শিশু বিকাশ কেন্দ্র, সরকারি শিশু পরিবার ও আশ্রয়কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
আরও পড়ুন, কুমিল্লায় ডেভিল হান্ট-২ এর অভিযানে আ'লীগ নেতা গ্রেফতার
এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, জীবিত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। ক্রীড়া আয়োজনের মধ্যে ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচ এবং নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে চাষাড়া শহীদ জিয়া হলে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য নিয়ে বিজয়মেলা বসে। একই স্থানে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভোর থেকেই সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হয়। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ একে একে শ্রদ্ধা জানান। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নারায়ণগঞ্জবাসী মহান বিজয় দিবস উদযাপন করে।
বিষয় : নারায়ণগঞ্জ বিজয় মুক্তিযুদ্ধ আত্মত্যাগ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন