দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

ক্রিস্টেনসেন–র‌্যাশফোর্ডের গোলে কোপায় শেষ ষোলোয় বার্সেলোনা

পজেশন ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। অবশেষে দলকে পথ দেখালেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। জয়ের ধারা ধরে রেখে কোপা দেল রের শেষ ষোলোয় উঠল হান্সি ফ্লিকের দল। তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাহারার মাঠে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। শেষ বত্রিশের ম্যাচে তাদের অন্য গোলটি করেছেন মার্কাস র‌্যাশফোর্ড।

ফেররান তরেস, রাফিনিয়া, পেদ্রিসহ আরও কয়েকজনকে বাইরে রেখে শুরুর একাদশ সাজান বার্সেলোনা কোচ। পোস্টে হোয়ান গার্সিয়াকেও বিশ্রাম দিয়ে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে সুযোগ দেন ফ্লিক। পুরো ম্যাচে ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা বার্সেলোনা এগিয়ে যায় ৭৬তম মিনিটে। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে হেডে গোলটি করেন ডেনমার্কের সেন্টার-ব্যাক ক্রিস্টেনসেন।

আরও পড়ুন, ১৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মোস্তাফিজ

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন র‌্যাশফোর্ড। ইয়ামালের থ্রু পাস ডি-বক্সে ধরে, গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে শটে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। পরের ম্যাচ বার্সেলোনা খেলবে আগামী রোববার, লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে। ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে কাতালান ক্লাবটি।

বিষয় : বার্সেলোনা ক্রিস্টেনসেন গোল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ক্রিস্টেনসেন–র‌্যাশফোর্ডের গোলে কোপায় শেষ ষোলোয় বার্সেলোনা

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

পজেশন ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। অবশেষে দলকে পথ দেখালেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। জয়ের ধারা ধরে রেখে কোপা দেল রের শেষ ষোলোয় উঠল হান্সি ফ্লিকের দল। তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাহারার মাঠে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। শেষ বত্রিশের ম্যাচে তাদের অন্য গোলটি করেছেন মার্কাস র‌্যাশফোর্ড।

ফেররান তরেস, রাফিনিয়া, পেদ্রিসহ আরও কয়েকজনকে বাইরে রেখে শুরুর একাদশ সাজান বার্সেলোনা কোচ। পোস্টে হোয়ান গার্সিয়াকেও বিশ্রাম দিয়ে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে সুযোগ দেন ফ্লিক। পুরো ম্যাচে ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা বার্সেলোনা এগিয়ে যায় ৭৬তম মিনিটে। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে হেডে গোলটি করেন ডেনমার্কের সেন্টার-ব্যাক ক্রিস্টেনসেন।

আরও পড়ুন, ১৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মোস্তাফিজ

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন র‌্যাশফোর্ড। ইয়ামালের থ্রু পাস ডি-বক্সে ধরে, গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে শটে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। পরের ম্যাচ বার্সেলোনা খেলবে আগামী রোববার, লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে। ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে কাতালান ক্লাবটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত