দৈনিক সংবাদ দিগন্ত

হেতাফের মাঠে ৫ বছর পর জয় বার্সার, শিরোপার আরও কাছে ফ্লিকের দল

হেতাফের মাঠে দীর্ঘদিনের জয়ের খরা অবশেষে কাটাল বার্সেলোনা। কলেসিয়াম স্টেডিয়ামে প্রায় পাঁচ বছর পর জয় তুলে নিয়ে লা লিগার শিরোপার আরও কাছে পৌঁছে গেছে হ্যান্সি ফ্লিকের দল।শনিবার হেতাফের বিপক্ষে ২-০ গোলের জয় পায় বার্সেলোনা। এই মাঠে এটি ছিল তাদের গত ছয় মৌসুমে প্রথম জয়।এর আগে শেষ পাঁচ সফরে বার্সা মাত্র এক গোল করতে পেরেছিল, চারটি ম্যাচ ড্র হয়েছিল এবং একবার হেরেছিল। সর্বশেষ ২০১৯ সালে এই মাঠে জিতেছিল কাতালান ক্লাবটি।আরো পড়ুন , টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়ায় নতুন রেকর্ড পাঞ্জাবেরম্যাচে প্রথম গোল আসে প্রথমার্ধের শেষ দিকে। ফেরমিন লোপেজ দলকে এগিয়ে দেন এবং এই গোলটি তিনি ইনজুরিতে থাকা লামিনে ইয়ামালকে উৎসর্গ করেন।দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড ৭৪ মিনিটে একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।এই জয়ের ফলে পাঁচ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১১-তে।এখন শিরোপা দৌড়ে বড় ফ্যাক্টর হয়ে উঠছে আগামী ১০ মে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিতব্য এল ক্লাসিকো।

হেতাফের মাঠে ৫ বছর পর জয় বার্সার, শিরোপার আরও কাছে ফ্লিকের দল