দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ মার্চ ২০২৬

ইয়ামালের গোলেই ম্যাচ জিতল বার্সেলোনা

ইয়ামালের গোলেই ম্যাচ জিতল বার্সেলোনা
সেমিফাইনালে হারের পর লা লিগায় আবারও জয়ে ফিরেছে বার্সেলোনা।

অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে কোপা দেল রে সেমিফাইনালে হারের পর লা লিগায় আবারও জয়ে ফিরেছে বার্সেলোনা। শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান মেমেসে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে তার দারুণ বাঁ পায়ের শটে জয়ের দেখা পায় বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাও ম্যাচজুড়ে আক্রমণের চেষ্টা করলেও শক্ত রক্ষণে তা সামলে নেয় বার্সা।

আরো  পড়ুন , মেসির জাদুতে আবারও জয় মায়ামির সামনে ৯০০ গোলের ইতিহাস

এই জয়ে ২৭ ম্যাচ শেষে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। বার্সেলোনার পয়েন্ট এখন ৬৭, আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩।গোলের মুহূর্তে মাঝমাঠের তারকা পেদ্রির কাছ থেকে বল পান ইয়ামাল। ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে জায়গা তৈরি করেন তিনি। এরপর বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান এই স্প্যানিশ কিশোর।১৮ বছর বয়সী ইয়ামাল চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজের গোলসংখ্যা বাড়িয়ে করেছেন ১৯। এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।

বিষয় : গোলাপ বার্সেলোনা দ্বিতীয়ার্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইয়ামালের গোলেই ম্যাচ জিতল বার্সেলোনা

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে কোপা দেল রে সেমিফাইনালে হারের পর লা লিগায় আবারও জয়ে ফিরেছে বার্সেলোনা। শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান মেমেসে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে তার দারুণ বাঁ পায়ের শটে জয়ের দেখা পায় বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাও ম্যাচজুড়ে আক্রমণের চেষ্টা করলেও শক্ত রক্ষণে তা সামলে নেয় বার্সা।

আরো  পড়ুন , মেসির জাদুতে আবারও জয় মায়ামির সামনে ৯০০ গোলের ইতিহাস

এই জয়ে ২৭ ম্যাচ শেষে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। বার্সেলোনার পয়েন্ট এখন ৬৭, আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩।গোলের মুহূর্তে মাঝমাঠের তারকা পেদ্রির কাছ থেকে বল পান ইয়ামাল। ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে জায়গা তৈরি করেন তিনি। এরপর বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান এই স্প্যানিশ কিশোর।১৮ বছর বয়সী ইয়ামাল চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজের গোলসংখ্যা বাড়িয়ে করেছেন ১৯। এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত