দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

২৫ বছরেও মেলেনি বর্জ্য সমস্যার সমাধান, প্রধানমন্ত্রীর দ্বারস্থ সোনারগাঁয়ের পরিবেশ সংগঠন

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি, দস্যুতা ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১০

মুজিবনগর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

জিয়াউল হক সভাপতি হওয়ায় স্কুলের শিক্ষার মান আরও উন্নত হবে: হাসানুজ্জামান সরকার

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে আসামি বিপ্লব গ্রেপ্তার

কসবায় দিদার হত্যার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আদালতের ১৪৫ ধারার নোটিশের পরও জমি দখলের অভিযোগ, সোনারগাঁয়ে উত্তেজনা

ভালোবাসার বিয়েতে অমানবিক পরিণতি, মাকে হারাতে হলো

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের বিয়ে নিয়ে বিরোধের জেরে ছেলের শ্যালকসহ শ্বশুরবাড়ির লোকজনের হামলায় দিপালী রানী দাস (৫৫) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন ওই নারী।

নিহত দিপালী ওই এলাকার প্রয়াত শৈলেন দাসের স্ত্রী। ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তবে এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ কনের বাবা-মাসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী সুকেশ দাসের মেয়ে সুইটি দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শৈলেন দাসের ছেলে সবুজ দাসের। সুইটি দাসের পরিবার বিষয়টি মেনে নিতে পারেননি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে চরম বিরোধ দেখা দেয়। দুই বছর আগে সুইটি ও সবুজ গোপনে আদালতে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে সুইটির পরিবার তাকে জোরপূর্বক ভারতের ত্রিপুরায় তাদের এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে সুইটিকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করলে সে পালিয়ে সীমান্তের তারকাটা পেরিয়ে দেশে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু তাকে ভারতের পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়। বিষয়টি জানতে পেরে সবুজ ত্রিপুরায় তার এক আত্মীয়ের মাধ্যমে আইনজীবী নিয়োগ করে সুইটিকে জামিনে মুক্ত করে দেশে নিয়ে আসেন। দেশে আসার পর তারা দুজন ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ে করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ আরো চরম পর্যায়ে পৌঁছে। সবুজের পরিবারকে নানাভাবে হুমকি–ধমকি দেয় সুইটির পরিবার। ফলে সবুজের পরিবার এলাকা ছেড়ে চলে যায়। এক মাস আগে তারা নিজ বাড়িতে ফিরে।

আরো পড়ুন dailysdigantabd.com/post/বিজয়-দিবসে-গুণীজন-সম্মাননায়-ভূ/

এরই জেরে মঙ্গলবার সকালে সুইটির পরিবারের পক্ষ নিয়ে স্থানীয় এক যুবক সবুজের পিসাকে হুমকি দেয়। দুপুরে দুই পরিবারের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে সবুজের বাড়িতে ঢুকে সুইটির ভাই নিলয়সহ আরো কয়েকজন হামলা করে। এ সময় ইটের আঘাতে সবুজের মা দিপালী দাস গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রেজা জানান, এ ঘটনায় সুইটির পরিবার মা-বাবাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : প্রেমের_বিয়ে পারিবারিক_ট্র্যাজেডি মায়ের_মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ভালোবাসার বিয়েতে অমানবিক পরিণতি, মাকে হারাতে হলো

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x