নেত্রকোনার কলমাকান্দায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৩৬) এবং একই গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে জাবেদ পারভেজ ওরফে আলম (৪২)।
আরো পড়ুন dailysdigantabd.com/post/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A7%AE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%82/
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গ্রেপ্তার দুই মাদক কারবারির কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন