দৈনিক সংবাদ দিগন্ত

মিমি চক্রবর্তী বললেন সব আনন্দ মিস করছি

মিমি চক্রবর্তী বললেন সব আনন্দ মিস করছি
মিমি চক্রবর্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় কলকাতায় একাই থাকেন, সঙ্গী দুই পোষ্য। তবে বিশেষ দিনগুলোতে বাবা-মায়ের জন্য তার মন কাঁদে। তেমনই একটি বিশেষ দিনে মা-বাবার কাছে না থাকতে পারার জন্য বিষণ্ণ অভিনেত্রী।১৪ ডিসেম্বর ছিল মিমি চক্রবর্তীর বাবা-মায়ের ৪০তম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের প্রতি নিজের ভালোবাসার বার্তা দিয়েছেন মিমি। অতীতের কিছু স্মরণীয় মুহূর্তের ছবিও তিনি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

পোস্টের ক্যাপশনে মিমি লেখেন, ‘শুভ ৪০তম বিবাহবার্ষিকী মা-বাবা। আজ বাড়িতে থাকার সব আনন্দ মিস করছি ভীষণভাবে।’ এই বিশেষ দিনে দূরত্বের কারণে মা-বাবার পাশে থাকতে না পারায় মন খারাপের সুর শোনা যায় অভিনেত্রীর কথায়।প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রী বিভিন্ন সময় বাবা-মাকে নিয়ে ঘুরতে গিয়েছেন। আবার একটি ছবিতে দেখা যায়, বাবা-মায়ের বিয়ের সময়ের পুরোনো ছবি। সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা-মায়েরা নিজেদের অনেক আনন্দ বিসর্জন দেন।

বিষয় : অভিনেত্রী আনন্দ স্মরণীয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মিমি চক্রবর্তী বললেন সব আনন্দ মিস করছি

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় কলকাতায় একাই থাকেন, সঙ্গী দুই পোষ্য। তবে বিশেষ দিনগুলোতে বাবা-মায়ের জন্য তার মন কাঁদে। তেমনই একটি বিশেষ দিনে মা-বাবার কাছে না থাকতে পারার জন্য বিষণ্ণ অভিনেত্রী।১৪ ডিসেম্বর ছিল মিমি চক্রবর্তীর বাবা-মায়ের ৪০তম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের প্রতি নিজের ভালোবাসার বার্তা দিয়েছেন মিমি। অতীতের কিছু স্মরণীয় মুহূর্তের ছবিও তিনি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

পোস্টের ক্যাপশনে মিমি লেখেন, ‘শুভ ৪০তম বিবাহবার্ষিকী মা-বাবা। আজ বাড়িতে থাকার সব আনন্দ মিস করছি ভীষণভাবে।’ এই বিশেষ দিনে দূরত্বের কারণে মা-বাবার পাশে থাকতে না পারায় মন খারাপের সুর শোনা যায় অভিনেত্রীর কথায়।প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রী বিভিন্ন সময় বাবা-মাকে নিয়ে ঘুরতে গিয়েছেন। আবার একটি ছবিতে দেখা যায়, বাবা-মায়ের বিয়ের সময়ের পুরোনো ছবি। সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা-মায়েরা নিজেদের অনেক আনন্দ বিসর্জন দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত