প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫
মিমি চক্রবর্তী বললেন সব আনন্দ মিস করছি
সংবাদ দিগন্ত ||
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় কলকাতায় একাই থাকেন, সঙ্গী দুই পোষ্য। তবে বিশেষ দিনগুলোতে বাবা-মায়ের জন্য তার মন কাঁদে। তেমনই একটি বিশেষ দিনে মা-বাবার কাছে না থাকতে পারার জন্য বিষণ্ণ অভিনেত্রী।১৪ ডিসেম্বর ছিল মিমি চক্রবর্তীর বাবা-মায়ের ৪০তম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের প্রতি নিজের ভালোবাসার বার্তা দিয়েছেন মিমি। অতীতের কিছু স্মরণীয় মুহূর্তের ছবিও তিনি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।পোস্টের ক্যাপশনে মিমি লেখেন, ‘শুভ ৪০তম বিবাহবার্ষিকী মা-বাবা। আজ বাড়িতে থাকার সব আনন্দ মিস করছি ভীষণভাবে।’ এই বিশেষ দিনে দূরত্বের কারণে মা-বাবার পাশে থাকতে না পারায় মন খারাপের সুর শোনা যায় অভিনেত্রীর কথায়।প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রী বিভিন্ন সময় বাবা-মাকে নিয়ে ঘুরতে গিয়েছেন। আবার একটি ছবিতে দেখা যায়, বাবা-মায়ের বিয়ের সময়ের পুরোনো ছবি। সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা-মায়েরা নিজেদের অনেক আনন্দ বিসর্জন দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত