দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বান্দরবানে তিনদিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, মুখরিত এতিমখানা প্রাঙ্গণ

বান্দরবানে তিনদিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা

বান্দরবানে ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ১০২টি হাফেজিয়া মাদ্রাসা থেকে আগত তিন শতাধিক হাফেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। তাহফিজুল কুরআন প্রচার সংস্থা, বান্দরবান জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা শুরু হয় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে।

প্রতিযোগিতার শেষ দিন শনিবার (১৩ ডিসেম্বর) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারী হাফেজদের সনদপত্র প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমীর ও বান্দরবান-৩০০ আসনের এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন এবং বান্দরবান মডেল একাডেমি মাদ্রাসার প্রিন্সিপাল মো. রেজাউল করিমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

আরও পড়ুন, ঝিনাইদহ-২ আসনে নির্বাচনী প্রচারণায় এগিয়ে জামায়াত প্রার্থী আবু বকর

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আহমেদ কবির। পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াতে পুরো এতিমখানা প্রাঙ্গণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাহফিজুল কুরআন প্রচার সংস্থার জেলা সভাপতি মাওলানা হাফেজ আবদুস সোবহান জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজদের কোরআন তেলাওয়াত মূল্যায়নে দেশের খ্যাতনামা হাফেজগণ বিচারকের দায়িত্ব পালন করছেন। সংস্থার সূত্র জানায়, প্রতিযোগিতায় প্রতি দল থেকে প্রথম পাঁচজনকে নিয়ে বিশেষ হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি দলের প্রথম তিনজনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। 

এছাড়া ১০০ নম্বরের প্রতিযোগিতায় সর্বনিম্ন ৬১ নম্বর অর্জনকারী সকল হাফেজকে সনদপত্র দেওয়া হবে। ৮৬ থেকে ১০০ নম্বরপ্রাপ্তদের সনদের পাশাপাশি নগদ অর্থ প্রদান করা হবে এবং ৯৬ থেকে ১০০ নম্বর অর্জনকারী পাঁচজন হাফেজকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বান্দরবানে তিনদিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, মুখরিত এতিমখানা প্রাঙ্গণ

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত