দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

পাইকগাছায় নির্যাতনের পর বিধবা নারী হত্যা করে দেবর

নির্যাতনের পর বিধবা নারী হত্যা করে দেবর

পাইকগাছার কপিলমুনিতে রাশিদা বেগম (৩৪) নামে দুই সন্তানের জননী, বিধবা ভাবিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই বিধবার দেবর মফিজুল গাজী ওরফে মইদুলকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাশিদাকে নির্যাতন ও তার যৌনাঙ্গে লাঠি জাতীয় কিছু ঢুকিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও জানায় পুলিশ। ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কাশিমনগর গ্রামের মরহুম এছেম আলী গাজীর মেজো ছেলে মরহুম এনামুল গাজীর বিধাব স্ত্রী রাশিদা বেগম প্রতি রাতের ন্যায় তার মেয়ে তাসমিরা খাতুনকে (১৩) নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। অপর ঘরে ঘুমিয়ে ছিল তার শাশুড়ি। এরই পাশে তার ভাসুর জা ও তাদের সন্তান। রাতের যে কোনো সময় রাশিদাকে ঘর থেকে ফুসলিয়ে বের করে নির্যাতনের পর হত্যা শেষে বাড়ির সামনের একটি লিচু গাছে ওড়না দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়। সকালে বাড়ির লোকজন ওই গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

আরও পড়ুন, বাম হাতে ঘড়ি পরার কারণ ফ্যাশন নয়

এর আগে স্থানীয়রা ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনার শিকার রাশিদার আপন দেবর মফিজুল ইসলাম ওরফে মইদুলকে আটক করে স্থানীয় বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে। পরে পুলিশ পৌঁছালে তাকে তাদের হাতে সোর্পদ করা হয়। নিহতের মেয়ে তাসমিরা খাতুন জানান, গভীর রাতে তার মাকে তারই কাকা মফিজুল জমির মিউটেশন করার কথা বলে ঘরের বাইরে ডেকে নেন। একপর্যায়ে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিলে সে তার মা, কাকা, দাদী ও চাচাকে ডাকচিৎকার দিলেও কেউ সাড়া দেননি।

নিহতের ভাসুর রবিউল গাজী বলছেন ভিন্ন কথা। তার দাবি, ভোরে ফজরের নামাজ পড়তে বাইরে আসলে লিচু গাছটি নড়া-নড়ি করার শব্দ পান। এ সময় তিনি মনে করেন গাছে বিড়াল উঠেছে ভেবে বিষয়টি গুরুত্ব দেননি। পরে নামাজ শেষে ঘেরে চলে গেলে সকাল সাড়ে ৭টার দিকে পথিমধ্যে তার মেয়ে বিষয়টি মোবাইলে তাকে জানালে তিনি ফিরে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন। এ ব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা শেষে লাশ ঝুলিয়ে দেয়া হয়েছে। যদিও ময়নাতদন্ত শেষে বিষয়টি বিস্তারিত জানা যাবে।

বিষয় : হত্যা হত্যা রাশিদা পাইকগাছা দেবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাইকগাছায় নির্যাতনের পর বিধবা নারী হত্যা করে দেবর

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত