আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে তার প্রতিভার স্বীকৃতি হিসেবে সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড লাভ করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এ সম্মাননা তাকে দেওয়া হয়েছে তার সৃজনশীল কর্মের জন্য, যা বিশ্বের নানা প্রান্তে সিনেমা শিল্পের উৎকর্ষতায় অবদান রেখেছে।
এই বিশেষ পুরস্কারটি আলিয়া ভাটকে দেয়া হয় উৎসবের এক জমকালো গালা ডিনারে। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেক বিখ্যাত তারকা ও সিনেমা জগতের ব্যক্তিত্বরা।
পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করে আলিয়া ভাট বলেন, গোল্ডেন গ্লোবস সত্যিই বিশ্ব চলচ্চিত্র পুরস্কারের এক আইকনিক অংশ। এর অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই পুরস্কার পাওয়ার পর আমার দায়িত্ব আরও বেড়ে গেছে, বিশেষত নারী চরিত্রের শক্তিশালী ও অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরার দিকে। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে আলিয়া ভাটের ক্যারিয়ারের অনন্য যাত্রা উদযাপন উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে তার বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্র যেমন ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’ এবং ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো সিনেমায় তার অভিনয় প্রদর্শিত হয়।
এছাড়াও, আলিয়ার রেড কার্পেটে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার সৌন্দর্য এবং গ্ল্যামারপূর্ণ উপস্থিতি অনুষ্ঠানের জাঁকজমক আরও বাড়িয়ে তোলে। গালা ডিনারে উপস্থিত ছিলেন বিশ্ব চলচ্চিত্রের অনেক নামকরা তাদের মধ্যে ছিলেন, জুরি সভাপতি শন বেকার, জুরি সদস্য ওলগা কুরিলেঙ্কো, নাদিন লাবাকি, নাওমি হ্যারিস, রিজ আহমেদ, সিগোর্নি উইভার, শাইলিন উডলি, ইদ্রিস এলবা, সালমান খান, এডগার রামিরেজ এবং হেনরি গোল্ডিংসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। এভাবে, সৌদি আরবের এই মহা চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আলিয়া ভাটের গ্লোবাল ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন যুক্ত হলো।
বিষয় : সৌদি অ্যাওয়ার্ড আলিয়া ভাট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন