দৈনিক সংবাদ দিগন্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। নীতিমালা অনুযায়ী অনুষদভুক্ত পাঁচটি বিভাগের স্নাতক উত্তীর্ণ ২৮ জন শিক্ষার্থী এ সম্মাননা পেয়েছেন। মঙ্গলবার বিজ্ঞান অনুষদের হলরুমে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। সম্মানিত অতিথি ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।আরও পড়ুন, বাউবিতে ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নউপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ভর করে শিক্ষার্থীদের মেধা ও মানের ওপর। তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় একটি আসনের বিপরীতে ১৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন। ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকার ৩০০ জনের মধ্যে ২৫০ জন ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের আগমন বাড়ছে এবং র‌্যাগিং কমেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের ডিনস অ্যাওয়ার্ড প্রদান