মহান বিজয় দিবস ঘিরে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস থেকে শুরু করে বিজয় দিবসের মূল অনুষ্ঠান পর্যন্ত রাজধানীজুড়ে আলোচনাসভা, শোভাযাত্রা ও যুব ম্যারাথনের মাধ্যমে দিবসটি পালনের প্রস্তুতি নিয়েছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন হলে আলোচনাসভা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ১৫ ডিসেম্বর রাজধানীর আইডিইবি ভবনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন। এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মূল আয়োজন হিসেবে যুব ম্যারাথন/যুব শোভাযাত্রা।
আপনার মতামত লিখুন