দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

কাভার্ড ভ্যানের ধাক্কায় চাঁদপুরে যুবকের মৃত্যু

যুবকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে ফজরের নামাজ আদায়ের পর মাছ কেনার জন্য বাজার যাওয়ার পথে মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবক কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়েছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহত রোমান ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে। আহতরা হলেন চরকুমিরা গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) এবং আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহাগ (১৭)।

স্থানীয়রা জানায়, সকালে রোমান ও তার সঙ্গীরা চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায় করেন এবং পায়ে হেঁটে মাছ কিনতে ভাটিয়ালপুর চৌরাস্তা রওনা দেন। সেখানেই পিছন দিক থেকে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) তাদের চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানসহ চালক মো. ইমরান (২৬) ও তার সহযোগী মো. ইকরাম (২৩) আটক করে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করে। পুলিশ জানায়, আটক ইমরান ও ইকরাম সহোদর, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের বাসিন্দা এবং তাদের পিতার নাম আনসার হাওলাদার। তারা কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।

বিষয় : মৃত্যু চাঁদপুর কাভার্ড ভ্যান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কাভার্ড ভ্যানের ধাক্কায় চাঁদপুরে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

চাঁদপুরের ফরিদগঞ্জে ফজরের নামাজ আদায়ের পর মাছ কেনার জন্য বাজার যাওয়ার পথে মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবক কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়েছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহত রোমান ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে। আহতরা হলেন চরকুমিরা গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) এবং আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহাগ (১৭)।

স্থানীয়রা জানায়, সকালে রোমান ও তার সঙ্গীরা চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায় করেন এবং পায়ে হেঁটে মাছ কিনতে ভাটিয়ালপুর চৌরাস্তা রওনা দেন। সেখানেই পিছন দিক থেকে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) তাদের চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানসহ চালক মো. ইমরান (২৬) ও তার সহযোগী মো. ইকরাম (২৩) আটক করে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করে। পুলিশ জানায়, আটক ইমরান ও ইকরাম সহোদর, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের বাসিন্দা এবং তাদের পিতার নাম আনসার হাওলাদার। তারা কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x