দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য নাসিরউদ্দিনের সংবাদ সম্মেলন

ইউপি সদস্য নাসিরউদ্দিনের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অপপ্রচারের অভিযোগ ওঠায় বিষয়টি পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেছেন জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. নাসিরউদ্দিন।

 বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিনের স্ত্রী সখিনা বেগমও উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে ইউপি সদস্য নাসিরউদ্দিন জানান, প্রায় ১৬-১৭ বছর আগে জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় আলো সমিতি’ নামে একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। দীর্ঘ সময় ধরে সমিতিটি ঋণ বিতরণ ও সঞ্চয়সহ আর্থিক কার্যক্রম পরিচালনা করলেও গত ১৫ বছরে কোনো অভিযোগ উঠে আসেনি।

সম্প্রতি সমিতির তিন কর্মকর্তা—ফারুকুল ইসলাম শাহিন, ইমরান হোসেন মুকুল ও কামাল হোসেন হঠাৎ কার্যালয় বন্ধ করে আত্মগোপনে চলে গেলে গ্রাহকরা তাদের জমা রাখা অর্থ ফেরত না পেয়ে বিপাকে পড়েন। গ্রাহকদের দাবির মুখে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক একটি কমিটি গঠন করে সমিতির মালিকদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্যোগ নেন। 

আরও পড়ুন, ২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয় ভর্তির ডিজিটাল লটারির ফলাফল প্রকাশিত

এ পরিস্থিতির মধ্যেই একটি কুচক্রী মহল নাসিরউদ্দিনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি। সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন মুকুল তার ছোট ভাই হওয়ায় তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন ইউপি সদস্যনাসিরউদ্দিন বলেন,আমার ভাই অপরাধী হলে আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু সমিতির সঙ্গে আমার ব্যক্তিগত বা আর্থিক কোন সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে যা আমার পরিবারকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও জানান, গত ৫ ডিসেম্বর সকালে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে এসে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। এ সময় রানা নামে এক ব্যক্তি ফেসবুক লাইভে গিয়ে তাকে সমিতির টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন। এতে তার পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন।সংবাদ সম্মেলনে তার স্ত্রী সখিনা বেগম জানান, বাড়িতে লাইভ চলার ঘটনায় তাদের মেয়ে আতঙ্কিত হয়ে শ্বাসকষ্টে ভুগেছে। এসব অপপ্রচার তাদের পরিবারকে মানসিক চাপে ফেলেছে।এ ধরনের মিথ্যা প্রচারণা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ইউপি সদস্য নাসিরউদ্দিন।

বিষয় : সোনারগাঁ সম্মেলন প্রতিবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সোনারগাঁয়ে অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য নাসিরউদ্দিনের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অপপ্রচারের অভিযোগ ওঠায় বিষয়টি পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেছেন জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. নাসিরউদ্দিন।

 বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিনের স্ত্রী সখিনা বেগমও উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে ইউপি সদস্য নাসিরউদ্দিন জানান, প্রায় ১৬-১৭ বছর আগে জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় আলো সমিতি’ নামে একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। দীর্ঘ সময় ধরে সমিতিটি ঋণ বিতরণ ও সঞ্চয়সহ আর্থিক কার্যক্রম পরিচালনা করলেও গত ১৫ বছরে কোনো অভিযোগ উঠে আসেনি।

সম্প্রতি সমিতির তিন কর্মকর্তা—ফারুকুল ইসলাম শাহিন, ইমরান হোসেন মুকুল ও কামাল হোসেন হঠাৎ কার্যালয় বন্ধ করে আত্মগোপনে চলে গেলে গ্রাহকরা তাদের জমা রাখা অর্থ ফেরত না পেয়ে বিপাকে পড়েন। গ্রাহকদের দাবির মুখে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক একটি কমিটি গঠন করে সমিতির মালিকদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্যোগ নেন। 

আরও পড়ুন, ২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয় ভর্তির ডিজিটাল লটারির ফলাফল প্রকাশিত

এ পরিস্থিতির মধ্যেই একটি কুচক্রী মহল নাসিরউদ্দিনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি। সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন মুকুল তার ছোট ভাই হওয়ায় তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন ইউপি সদস্যনাসিরউদ্দিন বলেন,আমার ভাই অপরাধী হলে আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু সমিতির সঙ্গে আমার ব্যক্তিগত বা আর্থিক কোন সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে যা আমার পরিবারকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও জানান, গত ৫ ডিসেম্বর সকালে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে এসে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। এ সময় রানা নামে এক ব্যক্তি ফেসবুক লাইভে গিয়ে তাকে সমিতির টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন। এতে তার পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন।সংবাদ সম্মেলনে তার স্ত্রী সখিনা বেগম জানান, বাড়িতে লাইভ চলার ঘটনায় তাদের মেয়ে আতঙ্কিত হয়ে শ্বাসকষ্টে ভুগেছে। এসব অপপ্রচার তাদের পরিবারকে মানসিক চাপে ফেলেছে।এ ধরনের মিথ্যা প্রচারণা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ইউপি সদস্য নাসিরউদ্দিন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত