চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো বুধবার দিবাগত রাতে নরওয়ের অসলোতে পৌঁছেছেন বলে জানিয়েছেন নোবেল কমিটির প্রধান। তবে তিনি সশরীর পুরস্কার গ্রহণ করতে পারেননি। ৫৮ বছর বয়সী প্রকৌশলী ও ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মাচাদো এক বছরেরও বেশি সময় ধরে নিজ দেশে আত্মগোপনে ছিলেন। তার ওপর ভেনিজুয়েলার সরকারের আরোপিত এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অসলোতে পৌঁছান তিনি।
নোবেল কমিটির প্রধান জোয়ার্গেন ওয়াটনে ফ্রাইডনেস গ্র্যান্ড হোটেলের লবিতে জড়ো হওয়া লোকজনের উদ্দেশে বলেছিলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, মারিয়া কোরিনা মাচাদো অসলোতে পৌঁছেছেন। তিনি পথে রয়েছেন, তবে তিনি সরাসরি তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাবেন।’ নোবেলজয়ীরা সাধারণত পুরস্কার নিতে এসে অসলোর গ্র্যান্ড হোটেলে অবস্থান করেন।
আরও পড়ুন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিবুল হাসান প্রত্যাহার
২০২৪ সালে ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের পর দেশটির বিরোধীদলীয় নেত্রী মাচাদো অনেকটা আত্মগোপনে চলে যান। তার ওপর ২০১৪ সাল থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি আছে। নির্বাচনের পর মাচাদোকে আর প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। তিনি গোপনে চলাফেরা করতেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন