দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

ফুয়াদের ‘চাঁদাবাজ’ মন্তব্যে বাবুগঞ্জে ঝাড়ু মিছিল

বরিশালের বাবুগঞ্জে স্থানীয় জনগণের ওপর ‘চাঁদাবাজ’ মন্তব্য করার প্রতিবাদে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ‘বাবুগঞ্জ-মীরগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচি হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে লোহালিয়া গ্রাম থেকে মিছিলটি শুরু হয়ে মীরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ঝাড়ু হাতে বেশ কয়েকজন নারী-পুরুষ ফুয়াদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। একজন হ্যান্ডমাইক ব্যবহার করে বিভিন্ন স্লোগান তুলছিলেন।

আরও পড়ুন, রাজধানীতে আজ বিভিন্ন কর্মসূচি, রাস্তায় ভোগান্তির শঙ্কা

মুলাদী–বাবুগঞ্জ নিয়ে গঠিত বরিশাল–৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ। গত ৭ ডিসেম্বর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি গণমাধ্যমকে বলেন, যে সেতুর ঠিকাদারের কাছে স্থানীয়রা চাঁদা দাবি করেছে। তার মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ জানিয়ে উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুয়াদ তার সমর্থকদের নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

ঘটনার পর স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তার বক্তব্যের নিন্দা জানিয়ে বিক্ষোভ করেন এবং ক্ষমা না চাইলে বাবুগঞ্জ ও মুলাদীতে তাঁকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার হুঁশিয়ারি দেন। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ‘মীরগঞ্জ এলাকায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে স্থানীয় জনগণ একটি মিছিল করেছে। এটা আমরা জেনেছি।’

এদিকে ওই ঘটনার পর গত সোমবার বরিশাল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে পৃথক সংবাদ সম্মেলন করে ঘটনার ব্যাখ্যা তুলে ধরেন আসাদুজ্জামান ফুয়াদ। সংবাদ সম্মেলনে বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দলের একাংশের আচরণের কারণে প্রতিদিন হাজার হাজার ভোট কমছে। বাবুগঞ্জের ঘটনায় এক দিনেই ১০ লাখ ভোট কমে গেছে। এদের নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী নির্বাচনে বিএনপিকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’

বিষয় : বরিশাল মিছিল ফুয়াদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফুয়াদের ‘চাঁদাবাজ’ মন্তব্যে বাবুগঞ্জে ঝাড়ু মিছিল

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত