দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন ক্লিন ইমেজের : আওয়ামী লীগ প্রার্থী

কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। এমন পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ কী হবে সেই আলোচনা উঠে এসেছে ঢাকা-দিল্লি আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক কূটনৈতিক বৈঠকে। তবে এতে সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। 

ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।

তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে কিংবা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত ১২ই মে এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়। তাদেরকেও সরকার একই জবাব দেয়। ওদিকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ। কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি।

হাসিনা বিশ্বাস করেন—লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন।

সূত্র : মানবজমিন।

বিষয় : #আওয়ামীলীগ #স্বতন্ত্র_প্রার্থী #নির্বাচন২০২৫ #বাংলাদেশ_রাজনীতি #ক্লিন_ইমেজ #SongbadDiganta

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন ক্লিন ইমেজের : আওয়ামী লীগ প্রার্থী

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। এমন পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ কী হবে সেই আলোচনা উঠে এসেছে ঢাকা-দিল্লি আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক কূটনৈতিক বৈঠকে। তবে এতে সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। 

ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।

তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে কিংবা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত ১২ই মে এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়। তাদেরকেও সরকার একই জবাব দেয়। ওদিকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ। কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি।

হাসিনা বিশ্বাস করেন—লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন।

সূত্র : মানবজমিন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত