জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বাসায় প্রতিদিন অসংখ্য নেতাকর্মীরা ভিড় করছেন। এতে সড়কে চলাফেরা করতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে।তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে ‘সরি ও ধন্যবাদ’ লেখা চিরকুট পৌঁছে দিয়ে দুঃখ প্রকাশ করছেন। অফিসিয়াল প্যাডে অভিনব এই চিঠি দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এই বিএনপি প্রার্থী।নির্বাচন ঘিরে নেতাকর্মী, সমর্থকদের বাড়তি উপস্থিতি যেনো উত্তরার ৯নং সেক্টরের আবাসিক এলাকার স্থানীয়দের বিড়ম্বনার কারন না হয়, সেই বিষয়ে সতর্ক ধানের শীষের এই প্রার্থী। আরো পড়ুন , জনগণের আস্থা অর্জনই প্রধান লক্ষ্য ষড়যন্ত্র রুখতে হবে : যুবদল সভাপতিসেইসঙ্গে নির্বাচিত হবার আগেই,জনগণের কাছে নিজের জবাবদিহিতাও স্পষ্ট করছেন তিনি।উত্তরা, উত্তরখান,দক্ষিনখান, খিলক্ষেত, তুরাগ থানা ঢাকা ১৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। ঢাকার অন্যতম প্রবেশদ্বার এটি। যে পথ দিয়ে দেশের ২৭ টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ। বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ব্যাবসাবাণিজ্য বিবেচনায় এই আসনের ভোটারদের প্রত্যাশা আর আগ্রহ ব্যাপক।বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও ঢাকায় দলীয় প্রার্থীকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।