দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

৪৮ কেজি গাঁজাসহ পিকআপ ট্রাক জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ একটি নীল রঙের পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় মোঃ সোহেল মিয়া (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সদর থানাধীন শিববাড়ী মোড়স্থ সাতক্ষীরা হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, একই দিন রাত ২টা ৫৫ মিনিটে সদর থানার একটি অভিযানিক টিম পশ্চিম জয়দেবপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিববাড়ী মোড়ে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে একটি নীল রঙের পিকআপ ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বডির নিচে বিশেষ কায়দায় কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি করে ২৪টি প্যাকেটে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল মিয়া জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে এই পিকআপ ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে থাকে। গ্রেফতারকৃত মোঃ সোহেল মিয়া (৩২), পিতা: মৃত খালেক মিয়া, মাতা: মোছাঃ লাইলী বেগম, সাং: পশ্চিম দত্তপাড়া, থানা: নরসিংদী সদর, জেলা: নরসিংদী।

আরও পড়ুন, ঘুষ ছাড়া কাজ হয় না মেহেরপুর পাসপোর্ট অফিসে, ভোগান্তির অভিযোগে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার চার্জশিট রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা, কিশোরগঞ্জের ভৈরব থানা এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাগুলো উল্লেখযোগ্য। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। 

বিষয় : গ্রেফতার গাঁজা মাদক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

৪৮ কেজি গাঁজাসহ পিকআপ ট্রাক জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ একটি নীল রঙের পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় মোঃ সোহেল মিয়া (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সদর থানাধীন শিববাড়ী মোড়স্থ সাতক্ষীরা হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, একই দিন রাত ২টা ৫৫ মিনিটে সদর থানার একটি অভিযানিক টিম পশ্চিম জয়দেবপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিববাড়ী মোড়ে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে একটি নীল রঙের পিকআপ ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বডির নিচে বিশেষ কায়দায় কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি করে ২৪টি প্যাকেটে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল মিয়া জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে এই পিকআপ ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে থাকে। গ্রেফতারকৃত মোঃ সোহেল মিয়া (৩২), পিতা: মৃত খালেক মিয়া, মাতা: মোছাঃ লাইলী বেগম, সাং: পশ্চিম দত্তপাড়া, থানা: নরসিংদী সদর, জেলা: নরসিংদী।

আরও পড়ুন, ঘুষ ছাড়া কাজ হয় না মেহেরপুর পাসপোর্ট অফিসে, ভোগান্তির অভিযোগে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার চার্জশিট রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা, কিশোরগঞ্জের ভৈরব থানা এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাগুলো উল্লেখযোগ্য। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত