দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

সোনারগাঁয়ে সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সোনারগাঁয়ে সমমনা প্ল্যাটফর্ম সামাজিক ও সেবামূলক সংগঠনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার হোসেনপুর হাই স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডা: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্কয়ার সুয়েটার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব এম. এ. আউয়াল।এসময় আরও উপস্থিত ছিলেন সমমনা প্ল্যাটফর্মের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম. এ. আউয়াল বলেন,শীত মৌসুমে সমাজের পিছিয়ে পড়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমমনা প্ল্যাটফর্ম যে মানবিক কাজটি করেছে তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা: জাহাঙ্গীর আলম বলেন, দেশে ধনীর সংখ্যা বাড়লেও এখনো অসংখ্য মানুষ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। শীত এলেই ছিন্নমূল ও অসহায় মানুষদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এই বাস্তবতা থেকেই সমমনা প্ল্যাটফর্ম গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও কথন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র ও সমমনা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সমাজের অসহায় মানুষের জন্য শীতবস্ত্রসহ নানা সেবামূলক কার্যক্রম চালু থাকবে।

আরও পড়ুন, লামায় ইউএনওর অফিস পিয়নের ম্যানেজ বাণিজ্য (পর্ব-১)

অনুষ্ঠানে বক্তারা সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার ছিন্নমূল, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিষয় : সোনারগাঁ শীতবস্ত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

সোনারগাঁয়ে সমমনা প্ল্যাটফর্ম সামাজিক ও সেবামূলক সংগঠনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার হোসেনপুর হাই স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডা: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্কয়ার সুয়েটার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব এম. এ. আউয়াল।এসময় আরও উপস্থিত ছিলেন সমমনা প্ল্যাটফর্মের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম. এ. আউয়াল বলেন,শীত মৌসুমে সমাজের পিছিয়ে পড়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমমনা প্ল্যাটফর্ম যে মানবিক কাজটি করেছে তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা: জাহাঙ্গীর আলম বলেন, দেশে ধনীর সংখ্যা বাড়লেও এখনো অসংখ্য মানুষ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। শীত এলেই ছিন্নমূল ও অসহায় মানুষদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এই বাস্তবতা থেকেই সমমনা প্ল্যাটফর্ম গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও কথন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র ও সমমনা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সমাজের অসহায় মানুষের জন্য শীতবস্ত্রসহ নানা সেবামূলক কার্যক্রম চালু থাকবে।

আরও পড়ুন, লামায় ইউএনওর অফিস পিয়নের ম্যানেজ বাণিজ্য (পর্ব-১)

অনুষ্ঠানে বক্তারা সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার ছিন্নমূল, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত