দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

মিঠাপুকুরে শিক্ষকের বেধড়ক মারধরে শিক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে

রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম উপমন্ত্রী পদমর্যাদা লাভ করেছেন

ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত কাজের আহ্বান নবাগত ওসি মুহিববুল্লাহ

সমন্বিত কাজের আহ্বান নবাগত ওসি মুহিববুল্লাহ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মুহিববুল্লাহকে স্বাগত জানিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় থানার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সোনারগাঁয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ এবং জনগণের ভোগান্তির নানা বিষয় তুলে ধরেন। তারা নতুন ওসির কাছে নাগরিক সেবাকে আরও সহজতর করা এবং থানা প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার অনুরোধ জানান। ওসি মুহিববুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী অঞ্চল। 

এ এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রথম দায়িত্ব। মাদক নির্মূল, অপরাধ দমন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে সাংবাদিকরা সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের গঠনমূলক বক্তব্য ও সমালোচনা পুলিশি কার্যক্রমে আরো গতি এনে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা নতুন ওসিকে অভিনন্দন জানিয়ে আইনশৃঙ্খলা উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। মতবিনিময় শেষে ওসি মুহিববুল্লাহ সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং যে কোনো অভিযোগ, সমস্যা বা জনদুর্ভোগের বিষয়ে থানার দরজা সবসময় খোলা থাকবে বলে আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত কাজের আহ্বান নবাগত ওসি মুহিববুল্লাহ

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মুহিববুল্লাহকে স্বাগত জানিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় থানার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সোনারগাঁয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ এবং জনগণের ভোগান্তির নানা বিষয় তুলে ধরেন। তারা নতুন ওসির কাছে নাগরিক সেবাকে আরও সহজতর করা এবং থানা প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার অনুরোধ জানান। ওসি মুহিববুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী অঞ্চল। 

এ এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রথম দায়িত্ব। মাদক নির্মূল, অপরাধ দমন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে সাংবাদিকরা সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের গঠনমূলক বক্তব্য ও সমালোচনা পুলিশি কার্যক্রমে আরো গতি এনে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা নতুন ওসিকে অভিনন্দন জানিয়ে আইনশৃঙ্খলা উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। মতবিনিময় শেষে ওসি মুহিববুল্লাহ সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং যে কোনো অভিযোগ, সমস্যা বা জনদুর্ভোগের বিষয়ে থানার দরজা সবসময় খোলা থাকবে বলে আশ্বাস দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত