শিল্প সংস্কৃতির ঐতিহ্যবাহী জনপদ সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে প্রখ্যাত শিল্পী জনুয়ল আবেদিনের শুভ জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও র্যালির আয়োজন করে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। সকালে জাদুঘর প্রাঙ্গণে শিল্পী জনুয়ল আবেদিনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ‘সোনারগাঁয়ের হৃদয়ে জনুয়ল আবেদিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা শিল্পীর জীবন ও কর্ম, তাঁর শিল্পদর্শন এবং প্রকৃতি ও মানুষের প্রতি গভীর ভালোবাসার বিষয়টি তুলে ধরেন। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে দৈনিক যুগান্তর এর সোনারগাঁ প্রতিনিধি আল আমিন তুষার বলেন, জনুয়ল আবেদিন আমাদের শিল্পুচেতনার এক উজ্জ্বল পথপ্রদর্শক। তাঁর তুলিতে গ্রামবাংলার জীবন, নদীুমাটিুমানুষের বাস্তব চিত্র ফুটে উঠেছে। তাঁর শিল্পকর্ম আমাদের পরিবেশ ও মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁও উপজেলা কমিটির সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়া এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন। বক্তারা বলেন, জনুয়ল আবেদিনের শিল্পকর্ম কেবল নান্দনিকতার প্রকাশ নয়; এটি আমাদের ইতিহাস, সংগ্রাম ও পরিবেশুচেতনার এক গুরুত্বপূর্ণ দলিল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অঞ্চলু২ টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের আঞ্চলিক সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, কারুশিল্প সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
আরও পড়ুন, নেত্রকোনা পৌরসভার উন্নয়নের কারিগর, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শিল্প, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণের আহ্বান জানায়। র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।এই আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে শিল্পী জনুয়ল আবেদিন শুধু অতীতের গৌরব নন, তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক অনন্য অনুপ্রেরণা।
বিষয় : সোনারগাঁ পুষ্পস্তবক জন্মদিন

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন