দৈনিক সংবাদ দিগন্ত

সিয়াম-সুস্মিতার ‘রাক্ষস’-এর শুটিং যাচ্ছে শ্রীলংকা

আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে জোরেশোরেই এগোচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘রাক্ষস’। গেল মাসে শুটিং শুরু হওয়া এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শক মহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প। এতে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না। এরই মধ্যে রাজধানী ঢাকায় সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। ঢাকার শিডিউলে টানা চার দিন শুটিং করেছেন সুস্মিতা চ্যাটার্জি। কাজ শেষ করে তিনি কলকাতায় ফিরে গেছেন।

আরও পড়ুন, খালেদা জিয়াকে উৎসর্গ করে শফিক তুহিনের গান ‘আপসহীন নেত্রী’

এবার জানা গেছে, আগামী ৪ জানুয়ারি পুরো ‘রাক্ষস’ টিম শ্রীলংকার উদ্দেশে রওনা দেবে। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরও কয়েকজন শিল্পী। শ্রীলংকায় টানা দুই সপ্তাহ শুটিং চলবে। ঘনিষ্ঠ সূত্রে আরও জানা যায়, সিনেমাটিতে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে একজন বলিউড অভিনেতাকে। শ্রীলংকার শুটিং ইউনিটে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি চমক হিসেবে রাখতে চান নির্মাতারা, তাই আপাতত এ নিয়ে বিস্তারিত বলতে নারাজ। শুধু শ্রীলংকাই নয়, ‘রাক্ষস’-এর কিছু অংশের শুটিং হবে মালয়েশিয়াতেও। বিদেশের শিডিউল শেষ করে ঢাকায় ফিরে বাকি অংশের কাজ সম্পন্ন করার পর সিনেমাটির ক্যামেরা ক্লোজ করার পরিকল্পনা রয়েছে নির্মাতা টিমের।

বিষয় : রাক্ষস কৌতূহল শ্রীলংকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সিয়াম-সুস্মিতার ‘রাক্ষস’-এর শুটিং যাচ্ছে শ্রীলংকা

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে জোরেশোরেই এগোচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘রাক্ষস’। গেল মাসে শুটিং শুরু হওয়া এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শক মহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প। এতে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না। এরই মধ্যে রাজধানী ঢাকায় সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। ঢাকার শিডিউলে টানা চার দিন শুটিং করেছেন সুস্মিতা চ্যাটার্জি। কাজ শেষ করে তিনি কলকাতায় ফিরে গেছেন।

আরও পড়ুন, খালেদা জিয়াকে উৎসর্গ করে শফিক তুহিনের গান ‘আপসহীন নেত্রী’

এবার জানা গেছে, আগামী ৪ জানুয়ারি পুরো ‘রাক্ষস’ টিম শ্রীলংকার উদ্দেশে রওনা দেবে। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরও কয়েকজন শিল্পী। শ্রীলংকায় টানা দুই সপ্তাহ শুটিং চলবে। ঘনিষ্ঠ সূত্রে আরও জানা যায়, সিনেমাটিতে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে একজন বলিউড অভিনেতাকে। শ্রীলংকার শুটিং ইউনিটে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি চমক হিসেবে রাখতে চান নির্মাতারা, তাই আপাতত এ নিয়ে বিস্তারিত বলতে নারাজ। শুধু শ্রীলংকাই নয়, ‘রাক্ষস’-এর কিছু অংশের শুটিং হবে মালয়েশিয়াতেও। বিদেশের শিডিউল শেষ করে ঢাকায় ফিরে বাকি অংশের কাজ সম্পন্ন করার পর সিনেমাটির ক্যামেরা ক্লোজ করার পরিকল্পনা রয়েছে নির্মাতা টিমের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত