দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

সিলেটে বাড়ি থেকে ১৩০টি অবৈধ গ্যাস সিলিন্ডার উদ্ধার

গ্যাস সিলিন্ডার জব্দ

সিলেট নগরীর একটি বাড়ি থেকে ১৩০টি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (১৪ জানুয়ারি) বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

আরো পড়ুন , কুয়েতে আগুনে পুড়ে ফরিদপুরের প্রবাসীর রহস্যজনক মৃত্যু

শিবগঞ্জ এলাকার হক ভিলা, পুষ্পায়ন–২০ নম্বর ভবনে অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি ১২ কেজির মোট ১৩০টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এসব সিলিন্ডার অবৈধভাবে মজুদ করা হয়েছিল।মোহাম্মদ আরিফ মিয়া বলেন, এভাবে আবাসিক ভবনে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করা বেআইনি ও ঝুঁকিপূর্ণ। সিলিন্ডার সংরক্ষণের জন্য বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত লাইসেন্স ও নির্দিষ্ট গোডাউন থাকতে হয়।

বিষয় : সংরক্ষণ জব্দ সিলিন্ডার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সিলেটে বাড়ি থেকে ১৩০টি অবৈধ গ্যাস সিলিন্ডার উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সিলেট নগরীর একটি বাড়ি থেকে ১৩০টি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (১৪ জানুয়ারি) বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

আরো পড়ুন , কুয়েতে আগুনে পুড়ে ফরিদপুরের প্রবাসীর রহস্যজনক মৃত্যু

শিবগঞ্জ এলাকার হক ভিলা, পুষ্পায়ন–২০ নম্বর ভবনে অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি ১২ কেজির মোট ১৩০টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এসব সিলিন্ডার অবৈধভাবে মজুদ করা হয়েছিল।মোহাম্মদ আরিফ মিয়া বলেন, এভাবে আবাসিক ভবনে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করা বেআইনি ও ঝুঁকিপূর্ণ। সিলিন্ডার সংরক্ষণের জন্য বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত লাইসেন্স ও নির্দিষ্ট গোডাউন থাকতে হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত