দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

লালপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

নাটোরের লালপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জানা যায়, লালপুর উপজেলার  মোহরকয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি মো. ফেরদৌস ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. ছিদ্দিক আলী (মিষ্টু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরকয়া অনার্স ও ডিগ্রি পাস কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমাত হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. গিয়াস উদ্দিন সরদার।

আরও পড়ুন, চকরিয়ায় ৫০ লাখ টাকার ২ একর বনভূমি উদ্ধার

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের অসহায়, দুস্থ ও শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

বিষয় : লালপুর শীতবস্ত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লালপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

নাটোরের লালপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জানা যায়, লালপুর উপজেলার  মোহরকয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি মো. ফেরদৌস ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. ছিদ্দিক আলী (মিষ্টু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরকয়া অনার্স ও ডিগ্রি পাস কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমাত হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. গিয়াস উদ্দিন সরদার।

আরও পড়ুন, চকরিয়ায় ৫০ লাখ টাকার ২ একর বনভূমি উদ্ধার

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের অসহায়, দুস্থ ও শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত