নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি। অনেক হাতিয়ার আছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
আরও পড়ুন, ময়মনসিংহে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির র্যালি ও সভা
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। তিনি পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
বিষয় : রায়পুরা স্বরাষ্ট্র উপদেষ্টা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি। অনেক হাতিয়ার আছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
আরও পড়ুন, ময়মনসিংহে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির র্যালি ও সভা
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। তিনি পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন