প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
রায়পুরাতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে কম্বিং অপারেশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আশরাফুল ইসলাম সবুজ , নরসিংদী প্রতিনিধি: ||
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। এখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি। অনেক হাতিয়ার আছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আরও পড়ুন, ময়মনসিংহে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির র্যালি ও সভাএসময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। তিনি পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত