দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

রাজশাহীতে আজ শীতের কাঁপুনি সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

রাজশাহী হাড়কাঁপানো শীত

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত রাজশাহী। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু এই জনপদের লোকজন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি।গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজশাহীতে হিমেল হাওয়ার দাপট বেড়েছে, যার ফলে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে। উত্তরের এই ঠাণ্ডা বাতাস আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। 

আরো পড়ুন , ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এদিকে গত তিন দিন ধরে রাজশাহী অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। কনকন ঠাণ্ডা ও কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে।এতে করে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে অনেককে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হচ্ছেন।

বিষয় : শীত রাজশাহী ৮.৪ ডিগ্রি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রাজশাহীতে আজ শীতের কাঁপুনি সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত রাজশাহী। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু এই জনপদের লোকজন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি।গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজশাহীতে হিমেল হাওয়ার দাপট বেড়েছে, যার ফলে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে। উত্তরের এই ঠাণ্ডা বাতাস আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। 

আরো পড়ুন , ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এদিকে গত তিন দিন ধরে রাজশাহী অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। কনকন ঠাণ্ডা ও কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে।এতে করে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে অনেককে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হচ্ছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত