দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

রাজধানীর গুলিস্তানে বাস দুর্ঘটনায় বৃদ্ধা নারীর মৃত্যু

বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মোড়ে বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ শাহ মোড়ে রাস্তা পারাপারের সময় দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন , রাজধানীর বিভিন্ন এলাকায় স্বল্পচাপে গ্যাস সরবরাহ

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে দুপুর আনুমানিক ১টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : গুলিস্তান বাস দুর্ঘটনা নারী নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজধানীর গুলিস্তানে বাস দুর্ঘটনায় বৃদ্ধা নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মোড়ে বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ শাহ মোড়ে রাস্তা পারাপারের সময় দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন , রাজধানীর বিভিন্ন এলাকায় স্বল্পচাপে গ্যাস সরবরাহ

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে দুপুর আনুমানিক ১টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত