রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান এখন চুরি-ছিনতাই ও চাঁদাবাজির আতঙ্কের কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে।ফুটপাত থেকে মূল সড়ক পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণ করছে শক্তিশালী লাইনম্যান সিন্ডিকেট—এমনই অভিযোগ স্থানীয় হকার ও ব্যবসায়ীদের।অনুসন্ধানে জানা যায়, সরকারি দলের নাম ব্যবহার করে দোকানপ্রতি দৈনিক ৫০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়।অস্থায়ী দোকান বসানোর জন্য আবার ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ‘পজিশন ফি’ নেওয়ার অভিযোগও রয়েছে।আরও পড়ুন , মিরপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি পুলিশ তদন্ত চলছেফুটপাত নিয়ন্ত্রণে থাকা এই সিন্ডিকেট প্রতিদিন হাজার হাজার হকারের কাছ থেকে কয়েক কোটি টাকা চাঁদা আদায় করে বলে দাবি ভুক্তভোগীদের।জিরো পয়েন্ট, জিপিও, বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ পুরো এলাকায় আলাদা আলাদা লাইনম্যান চক্র কাজ করছে বলে অভিযোগ উঠেছে।এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন হকারদের পুনর্বাসন ও নিয়ন্ত্রণে আইডি কার্ডভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে।তবে উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছু দিনের মধ্যেই আবার আগের চিত্র ফিরে আসছে বলে জানা গেছে।সিটি করপোরেশন বলছে, চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।