ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য হামলার দাঁতভাঙা জবাব দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছে তেহরান। (১৪ জানুয়ারি) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মতো প্রতিবেশী দেশগুলোকে এই চরম বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।একইসঙ্গে দেশগুলোকে ওয়াশিংটনের আগ্রাসন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছে তেহরান।ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ’-এ ইরানি জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলো নিজেদের দখলে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর নির্যাতনকারীদের চড়া মূল্য দিতে হবে এবং তাদের জন্য শীঘ্রই মার্কিন সহায়তা আসছে।
আরো পড়ুন , ইরানে ১৩২ ঘণ্টারও বেশি সময় ধরে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ
প্রেসিডেন্ট ট্রাম্প আরও ঘোষণা করেছেন, ইরানে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক স্থগিত থাকবে। ট্রাম্পের ‘মিগা’ (মেইক ইরান গ্রেট এগেইন) স্লোগান এখন তেহরানের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। এই আন্দোলনে এখন পর্যন্ত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এছাড়া এই বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে তেহরান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, এরফান সোলতানি নামে এই বিক্ষোভকারী বুধবার মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারেন। গত বৃহস্পতিবার গ্রেফতারের পর তার বিচার, দোষী সাব্যস্তকরণ ও সাজা ঘোষণা করা হয়।
বিষয় : ইরান মার্কিন লক্ষ্যবস্তু

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন