দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

যাত্রাবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফেরাত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর যাত্রাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে শহীদ ফারুক সড়কে যাত্রাবাড়ী থানা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষ্যে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ (ডেমরা ও যাত্রাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী।

আরো পড়ুন , আইপিএল সম্প্রচার বন্ধে সন্তোষ প্রকাশ করলেন ইশরাক

এসময় নবীউল্লাহ নবী বলেন, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। তবে তিনি তার আদর্শ ও চিন্তা-চেতনা রেখে গেছেন।দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়।

বিষয় : খালেদা জিয়া যাত্রাবাড়ী মাগফেরাত মিলাদ মাহফিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যাত্রাবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর যাত্রাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে শহীদ ফারুক সড়কে যাত্রাবাড়ী থানা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষ্যে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ (ডেমরা ও যাত্রাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী।

আরো পড়ুন , আইপিএল সম্প্রচার বন্ধে সন্তোষ প্রকাশ করলেন ইশরাক

এসময় নবীউল্লাহ নবী বলেন, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। তবে তিনি তার আদর্শ ও চিন্তা-চেতনা রেখে গেছেন।দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত