দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

মৌলভীবাজার ২ কুলাউড়া আসনে ৭জন প্রার্থীর মনোনয়ন বৈধ

কুলাউড়া আসনে ৭জন প্রার্থীর মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

রিটার্নিং অফিস সূত্র জানায়, এ আসনে আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে কাগজপত্রে ত্রুটি পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, সোনারগাঁয়ে সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফজলুল হক খান সাহেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল মালিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে আসনটিতে সাত প্রার্থীর নির্বাচনী লড়াই নিশ্চিত হয়েছে।

বিষয় : মনোনয়ন মৌলভীবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মৌলভীবাজার ২ কুলাউড়া আসনে ৭জন প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

রিটার্নিং অফিস সূত্র জানায়, এ আসনে আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে কাগজপত্রে ত্রুটি পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, সোনারগাঁয়ে সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফজলুল হক খান সাহেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল মালিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে আসনটিতে সাত প্রার্থীর নির্বাচনী লড়াই নিশ্চিত হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত