দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

মাদকসহ নারী গ্রেফতার মুন্সীগঞ্জে অভিযানে

শ্রীনগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ নারী গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ রোকসানা বেগম (৪৯) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর থানার দক্ষিণ জশুরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতার রোকসানা বেগম শ্রীনগর উপজেলার স্যামসুদ্দি এলাকার বাসিন্দা। তিনি মরহুম আলাউদ্দিনের স্ত্রী।

আরো পড়ুন , মাদক পাচারে সহায়তার অভিযোগে দুই পুলিশ বরখাস্ত

র‌্যাব-১০-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তার কাছ থেকে আনুমানিক ২১ হাজার ৬০০ টাকা মূল্যের ৭২ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় এক হাজার টাকা মূল্যের ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।র‌্যাব আরও জানায়, রোকসানা বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : অভিযান মুন্সীগঞ্জ গাঁজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মাদকসহ নারী গ্রেফতার মুন্সীগঞ্জে অভিযানে

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ রোকসানা বেগম (৪৯) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর থানার দক্ষিণ জশুরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতার রোকসানা বেগম শ্রীনগর উপজেলার স্যামসুদ্দি এলাকার বাসিন্দা। তিনি মরহুম আলাউদ্দিনের স্ত্রী।

আরো পড়ুন , মাদক পাচারে সহায়তার অভিযোগে দুই পুলিশ বরখাস্ত

র‌্যাব-১০-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তার কাছ থেকে আনুমানিক ২১ হাজার ৬০০ টাকা মূল্যের ৭২ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় এক হাজার টাকা মূল্যের ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।র‌্যাব আরও জানায়, রোকসানা বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত