দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

মাগুরায় ২৭০ শিশুকে কুরআনের প্রাথমিক শিক্ষা প্রদান

শিক্ষার্থীদের কুরআন শিক্ষা

মাগুরা জেলায় মসজিদভিত্তিক মক্তব শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে ৩৬টি মক্তবের ২৭০ জন শিশুকে পবিত্র কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ, কোরআন রাখার রেহেলসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।দুপুরে মাগুরা জেলা মডেল মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুফতি জুবায়ের আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট ও ইসলামিক অনলাইন মাদ্রাসার বিশেষ উদ্যোগে এবং এসো কুরআন শিখি ফাউন্ডেশন ও আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন-এর ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন মাওলানা শাহ সাইফুল্লাহ।

আরো পড়ুন , ট্রেনের ধাক্কায় কুড়িল বিশ্বরোডে যুবকের মৃত্যু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা আলী হাসান, মাওলানা মুশাহিদ আলী চমকপুরি, মাওলানা মুস্তাফিজ সালমান, মাওলানা জসিমুদ্দিন ও মাওলানা মুহিব্বুল্লাহ। এ সময় আয়োজক কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।লামিয়া নামে এক শিশু শিক্ষার্থী বলেন, আজ প্রথম কুরআন শরীফ পড়ার সবক পেলাম। কুরআন আর রেহেল পেয়ে খুব ভালো লাগছে। আমি নিয়মিত কুরআন পড়তে চাই।আয়ান নামে আরেক শিশু শিক্ষার্থী বলেন, আমাদের সবাইকে একসঙ্গে কুরআন শেখানো হচ্ছে, এটা খুব ভালো লাগছে। বড় হয়ে আমি কুরআনের শিক্ষা অনুযায়ী চলতে চাই।

আরো পড়ুন , মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির মৃত্যু

মুস্তাফিজ সালমান নামে এক অভিভাবক বলেন, বর্তমান সময়ে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাগুরা জেলায় একসঙ্গে ৩৬টি মক্তবের ২৭০ জন শিশুকে কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে করে শিশুরা ছোটবেলা থেকেই কুরআনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে, যা তাদের চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক হবে।শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, বরং ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারে। আয়োজকদের এই উদ্যোগ শিশুদের কুরআন শিক্ষায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী। এ ধরনের কার্যক্রম নিয়মিত ও আরও বিস্তৃত পরিসরে চালু রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাই।

বিষয় : শিক্ষা মাগুরা কুরআন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মাগুরায় ২৭০ শিশুকে কুরআনের প্রাথমিক শিক্ষা প্রদান

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত