তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থায় কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালানোর সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে ঢুকে গিয়ে কিছু নথিপত্র নিয়ে এসেছিলেন। সেই ঘটনায় এবার ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত বিভাগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি জানিয়েছিল, মমতা ব্যানার্জি ওই তল্লাশির সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ সরিয়ে নিয়ে গেছেন। মুখ্যমন্ত্রীও সংবাদ মাধ্যমকে সেরকমই জানিয়েছিলেন।এর আগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল ইডি। আবার ইডির বিরুদ্ধেও মমতা ব্যানার্জির দল মামলা দায়ের করেছে। এবারে সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় এজেন্সিটি।রাজ্য সরকার শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে জানিয়ে রেখেছে যাতে তাদের পক্ষে না শুনে একতরফা রায় না দেওয়া হয়।
আরো পড়ুন ,রোহিঙ্গা গণহত্যা মামলার বিচার শুরু হলো আইসিজিতে
তদন্তে বাধা দেওয়ার কারণে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন আদালত। তারা কলকাতা হাইকোর্টের কাছেও একই আবেদন জানিয়েছিল।পাশাপাশি তারা হাইকোর্টের কাছে আবেদন করেছিল যাতে ওই পরামর্শদাতা সংস্থা ‘আই-প্যাক’-এর মালিক প্রতীক জৈনের বাড়ি এবং দফতর থেকে যেসব নথি ও বৈদ্যুতিন প্রমাণ মমতা ব্যানার্জি নিয়ে গিয়েছিলেন, সেগুলোও যেন তিনি ফেরত দেন।কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা দু’টি ১৪ জানুয়ারি শুনানি হবে।(৮ জানুয়ারি) তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি ও দফতরে তল্লাশি শুরু করে ইডি। কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছিল কয়েক বছরের পুরোনো কয়লা এবং অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে আইপ্যাকের সংশ্লিষ্টতা পেয়েছে তারা। সেজন্যই তল্লাশি চলছিল। হঠাৎই জৈনের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী।
বিষয় : মামলা তদন্ত মমতা ব্যানার্জি তদন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন