দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মনিরামপুরে বরফকল মালিককে গুলি করে হত্যা

মনিরামপুরে বরফকল মালিককে গুলি করে হত্যা
বরফকল মালিককে গুলি করে হত্যা

যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন। আজ সোমবার(০৫.০১.২৬) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরো পড়ুন , আইন শৃঙ্খলা অনুশীলনে সিএমপির ৮ পুলিশ বরখাস্ত

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুল শিক্ষক তুষার বৈরাগীর ছেলে। মনিরামপুরের কপালিয়া বাজারে তার বরফকল রয়েছে। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, দুই বছর ধরে কপালিয়া বাজারে বরফকল পরিচালনা করে আসছেন রানা। আজ (সোমবার) সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে বাজারে অবস্থিত ক্লিনিকের পাশে গলি রাস্তার মুখে নিয়ে যায়। এরপর তারা তাকে সেখানে গুলি করে হত্যা করে।

রিপন হোসেন সাজু নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে জানান, হত্যাকারীরা একটি মোটরসাইকেলে চড়ে এসে রানাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে পাশে একটি গলিতে নিয়ে আসে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রানার মাথায় কয়েক রাউন্ড গুলি করে মনিরামপুরের দিকে আসার রাস্তা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে রানার লাশের পাশে সাতটি গুলির খোসা পড়ে আছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, রানা প্রতাপ নামে এক বরফকল মালিককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। দুর্বৃত্তরা তার মাথায় একাধিক গুলি করেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি।

বিষয় : যশোর গুলি মনিরামপুর দুর্বৃত্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মনিরামপুরে বরফকল মালিককে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন। আজ সোমবার(০৫.০১.২৬) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরো পড়ুন , আইন শৃঙ্খলা অনুশীলনে সিএমপির ৮ পুলিশ বরখাস্ত

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুল শিক্ষক তুষার বৈরাগীর ছেলে। মনিরামপুরের কপালিয়া বাজারে তার বরফকল রয়েছে। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, দুই বছর ধরে কপালিয়া বাজারে বরফকল পরিচালনা করে আসছেন রানা। আজ (সোমবার) সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে বাজারে অবস্থিত ক্লিনিকের পাশে গলি রাস্তার মুখে নিয়ে যায়। এরপর তারা তাকে সেখানে গুলি করে হত্যা করে।

রিপন হোসেন সাজু নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে জানান, হত্যাকারীরা একটি মোটরসাইকেলে চড়ে এসে রানাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে পাশে একটি গলিতে নিয়ে আসে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রানার মাথায় কয়েক রাউন্ড গুলি করে মনিরামপুরের দিকে আসার রাস্তা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে রানার লাশের পাশে সাতটি গুলির খোসা পড়ে আছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, রানা প্রতাপ নামে এক বরফকল মালিককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। দুর্বৃত্তরা তার মাথায় একাধিক গুলি করেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত