দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

ভোলায় বিজেপির অফিসে হামলা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর

ভোলায় ছাত্রদল বিএনপির বিক্ষোভ মিছিল

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সর্বশেষ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ভোলা শহরের নতুন বাজার জেলা বিজেপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলা বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী বিকেল সাড়ে ৩টার দিকে জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

আরো পড়ুন , ভালুকা পোশাক কারখানায় গুলিতে আনসার সদস্য নিহত

 মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়, কালীবাড়ির চত্বর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের দিকে ফেরার সময় হঠাৎ বিজেপি অফিসের কাছে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মিছিলকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে নতুন বাজারে জেলা বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে ভাঙচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় একদল দুর্বৃত্ত বিজেপি কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও টেলিভিশন ভাঙচুর করে এবং অফিসে তালা লাগিয়ে চত্বরে বিক্ষোভ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয় : ককটেল ভোলা বিজেপি অফিস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভোলায় বিজেপির অফিসে হামলা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সর্বশেষ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ভোলা শহরের নতুন বাজার জেলা বিজেপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলা বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী বিকেল সাড়ে ৩টার দিকে জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

আরো পড়ুন , ভালুকা পোশাক কারখানায় গুলিতে আনসার সদস্য নিহত

 মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়, কালীবাড়ির চত্বর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের দিকে ফেরার সময় হঠাৎ বিজেপি অফিসের কাছে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মিছিলকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে নতুন বাজারে জেলা বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে ভাঙচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় একদল দুর্বৃত্ত বিজেপি কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও টেলিভিশন ভাঙচুর করে এবং অফিসে তালা লাগিয়ে চত্বরে বিক্ষোভ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত