দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

ভারতের কোনো ভেন্যুতে খেলবে না বাংলাদেশ: উপদেষ্টা রিজওয়ানা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোনো ভেন্যুতে বাংলাদেশ জাতীয় দল অংশ নেবে না—এমন অবস্থানের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতে ম্যাচ আয়োজন ঘিরে চলমান আলোচনা ও অনিশ্চয়তার মধ্যেই সরকারের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট বক্তব্য বলে মনে করা হচ্ছে। ভারতীয় ভেন্যুতে খেলতে যাওয়ার বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, বাংলাদেশ দল সেখানে খেলবে না—এ সিদ্ধান্তে সরকার অনড়।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। তবে প্রয়োজন হলে দেশের স্বার্থে দৃঢ় অবস্থান নিতেও বাংলাদেশ পিছপা হবে না। তাঁর ভাষায়, বন্ধুত্ব মানেই সব বিষয়ে নীরব থাকা নয়; প্রয়োজনে সম্মানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার অধিকার বাংলাদেশের রয়েছে। তিনি আরও বলেন, কোনো দেশের আচরণ যদি বাংলাদেশের মর্যাদা বা নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে তা আনুষ্ঠানিকভাবে তুলে ধরার পূর্ণ অধিকার রাষ্ট্রের আছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গাম্ভীর্য ও অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন, ২০২৬ বিশ্বকাপের আশা ছাড়েননি নেইমার

এদিকে একই আলোচনায় একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গেও মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, কোনো প্রার্থী বা দল নির্দিষ্ট প্রমাণসহ রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করলে নির্বাচন কমিশন তা যাচাই করবে। সরকারের কাছে এমন তথ্য এলে সেটিও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনে পাঠানো হবে।

বিষয় : ভারত বাংলাদেশ রিজওয়ানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভারতের কোনো ভেন্যুতে খেলবে না বাংলাদেশ: উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোনো ভেন্যুতে বাংলাদেশ জাতীয় দল অংশ নেবে না—এমন অবস্থানের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতে ম্যাচ আয়োজন ঘিরে চলমান আলোচনা ও অনিশ্চয়তার মধ্যেই সরকারের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট বক্তব্য বলে মনে করা হচ্ছে। ভারতীয় ভেন্যুতে খেলতে যাওয়ার বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, বাংলাদেশ দল সেখানে খেলবে না—এ সিদ্ধান্তে সরকার অনড়।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। তবে প্রয়োজন হলে দেশের স্বার্থে দৃঢ় অবস্থান নিতেও বাংলাদেশ পিছপা হবে না। তাঁর ভাষায়, বন্ধুত্ব মানেই সব বিষয়ে নীরব থাকা নয়; প্রয়োজনে সম্মানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার অধিকার বাংলাদেশের রয়েছে। তিনি আরও বলেন, কোনো দেশের আচরণ যদি বাংলাদেশের মর্যাদা বা নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে তা আনুষ্ঠানিকভাবে তুলে ধরার পূর্ণ অধিকার রাষ্ট্রের আছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গাম্ভীর্য ও অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন, ২০২৬ বিশ্বকাপের আশা ছাড়েননি নেইমার

এদিকে একই আলোচনায় একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গেও মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, কোনো প্রার্থী বা দল নির্দিষ্ট প্রমাণসহ রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করলে নির্বাচন কমিশন তা যাচাই করবে। সরকারের কাছে এমন তথ্য এলে সেটিও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনে পাঠানো হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত