দৈনিক সংবাদ দিগন্ত

ভারতীয় তারকা জুটি জয় ও মাহির সম্পর্ক বিচ্ছেদের পথে

তারকা জুটি জয় ও মাহির সম্পর্ক বিচ্ছেদের পথে

গেল বছর ডানা মেলে বিচ্ছেদের গুঞ্জন। নতুন বছরের শুরুতেই জানা গেল সংসার ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। নিজের মুখেই জানিয়েছেন সিদ্ধান্তের কথা। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দশ বছরের সংসার ভারতীয় তারকা দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজের। ঘরে রয়েছে তিন সন্তান।

বিচ্ছেদের খবর দিয়ে তারা লিখেছেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনো খলচরিত্র নেই বা নেতিবাচকতা নেই। দাম্পত্য ভাঙলেও আমাদের বন্ধুত্ব রয়ে যাবে। সবসময় পরস্পরের পাশে রয়েছি।’ তবে তাদের তিন সন্তান কার কাছে থাকবে সে প্রসঙ্গে কিছু বলেননি। শুধু লিখেছেন, “তিন সন্তানের জন্য মা-বাবা হিসাবে সবসময় একসঙ্গে থাকব আমরা। দুই জনের পথ আলাদা হয়েছে ঠিকই, কিন্তু যে কোনো সমস্যায় আমরা একে অপরের পাশে আছি।”

আরও পড়ুন, বয়স যেন থেমে গেছে

প্রসঙ্গত, অনেক দিন ধরেই জয় ভানুশালী ও মাহি ভিজের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় জুটি তারা। তবে বেশ কিছুদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। এরপর থেকেই ছড়ায় বিচ্ছেদ গুঞ্জন। এবার নিজেরাই দিলেন পথ বেঁকে যাওয়ার খবর।

বিষয় : বিচ্ছেদ গুঞ্জন মাহি জয় ভানুশালী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভারতীয় তারকা জুটি জয় ও মাহির সম্পর্ক বিচ্ছেদের পথে

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

গেল বছর ডানা মেলে বিচ্ছেদের গুঞ্জন। নতুন বছরের শুরুতেই জানা গেল সংসার ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। নিজের মুখেই জানিয়েছেন সিদ্ধান্তের কথা। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দশ বছরের সংসার ভারতীয় তারকা দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজের। ঘরে রয়েছে তিন সন্তান।

বিচ্ছেদের খবর দিয়ে তারা লিখেছেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনো খলচরিত্র নেই বা নেতিবাচকতা নেই। দাম্পত্য ভাঙলেও আমাদের বন্ধুত্ব রয়ে যাবে। সবসময় পরস্পরের পাশে রয়েছি।’ তবে তাদের তিন সন্তান কার কাছে থাকবে সে প্রসঙ্গে কিছু বলেননি। শুধু লিখেছেন, “তিন সন্তানের জন্য মা-বাবা হিসাবে সবসময় একসঙ্গে থাকব আমরা। দুই জনের পথ আলাদা হয়েছে ঠিকই, কিন্তু যে কোনো সমস্যায় আমরা একে অপরের পাশে আছি।”

আরও পড়ুন, বয়স যেন থেমে গেছে

প্রসঙ্গত, অনেক দিন ধরেই জয় ভানুশালী ও মাহি ভিজের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় জুটি তারা। তবে বেশ কিছুদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। এরপর থেকেই ছড়ায় বিচ্ছেদ গুঞ্জন। এবার নিজেরাই দিলেন পথ বেঁকে যাওয়ার খবর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত