বরগুনা শহরের গ্রীন রোড এলাকায় ভয়াবহ আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব মালামাল ছাই হয়েছে। (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বরগুনা সদরঘাট মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম আব্দুল কাদেরের বাসার একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
আরো পড়ুন , সিংগাইরে পঞ্চগড় হত্যা মামলার দুই আসামি আটক
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন গুরুতর দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, চোখের সামনে সাজানো সংসার পুড়ে যেতে দেখলেও আগুনের তীব্রতার কারণে ঘরে ঢোকার কোন সুযোগ ছিল না। জীবন বাঁচাতে তারা পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেননি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন