বরগুনার তালতলী উপজেলায় প্রেমের সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেওয়ায় স্বাধীন দাশ (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত স্বাধীন দাশ একই এলাকার প্রদীপ দাশের ছেলে এবং তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেহেলা আরো পড়ুন , নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাউখালীতে অভিযান, ৩ মোটরসাইকেল জব্দএলাকার এক তরুণীর সঙ্গে আগে থেকে প্রেমের সম্পর্ক ছিলো তার। সেই সম্পর্ক মেনে না নেওয়ায় পরিবারের ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করে স্বাধীন দাশ। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বাধীন দাশ আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’