দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

ব্যালট পেপারে প্রতীক নিয়ে আপত্তি ইসির জবাব চায় বিএনপি

এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কিছু আইনি বিষয় ও নির্বাচনি আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসিকে এর ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন কঠিন না করে ভোটাররা যেন সহজে ভোট দিতে পারেন- সেই ব্যবস্থা নেওয়া উচিত।

আরো পড়ুন , ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য জামায়াত আমিরের

এছাড়া দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।এর আগে দুপুর পৌনে ১টায় বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পৌঁছে। এ সময় সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছিল। শুনানির বিরতির সময় দুপুর দেড়টায় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সিইসির বৈঠক শুরু হয়।আচরণবিধি প্রতিপালনে ইসির ভূমিকা এবং পোস্টাল ব্যালটের ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইতোমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি।

বিষয় : বিএনপি ইসি ব্যালট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ব্যালট পেপারে প্রতীক নিয়ে আপত্তি ইসির জবাব চায় বিএনপি

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কিছু আইনি বিষয় ও নির্বাচনি আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসিকে এর ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন কঠিন না করে ভোটাররা যেন সহজে ভোট দিতে পারেন- সেই ব্যবস্থা নেওয়া উচিত।

আরো পড়ুন , ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য জামায়াত আমিরের

এছাড়া দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।এর আগে দুপুর পৌনে ১টায় বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পৌঁছে। এ সময় সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছিল। শুনানির বিরতির সময় দুপুর দেড়টায় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সিইসির বৈঠক শুরু হয়।আচরণবিধি প্রতিপালনে ইসির ভূমিকা এবং পোস্টাল ব্যালটের ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইতোমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত