দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

কঠোর নিরাপত্তা

খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে গুলি করে হত্যাচেষ্টার পর যশোর সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার এনসিপির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদারের ওপর এই হামলার ঘটনা ঘটে।  বিজিবি জানিয়েছে, খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মোতালেব সিকদার।

আরো পড়ুন , অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২৭ জন গ্রেপ্তার

 ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবির যশোর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। একইসঙ্গে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব পয়েন্ট 'কার্যত সিলগালা' করা হয়েছে।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত হাদি হত্যা মামলার পলাতক আসামিরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।

বিষয় : নিরাপত্তা বেনাপোল বিজিবি বিজিবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে গুলি করে হত্যাচেষ্টার পর যশোর সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার এনসিপির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদারের ওপর এই হামলার ঘটনা ঘটে।  বিজিবি জানিয়েছে, খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মোতালেব সিকদার।

আরো পড়ুন , অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২৭ জন গ্রেপ্তার

 ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবির যশোর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। একইসঙ্গে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব পয়েন্ট 'কার্যত সিলগালা' করা হয়েছে।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত হাদি হত্যা মামলার পলাতক আসামিরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত