দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

বিস্ফোরণে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত এলাকা

সীমান্তের ওপারে বিস্ফোরণ

মধ্যরাতে মিয়ানমার সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী হ্নীলা এলাকা। হঠাৎ হওয়া বিস্ফোরণের শব্দে সীমান্তপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের রাতের ঘুম ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।বিস্ফোরণের বিকট আওয়াজে ঘরবাড়ি কেঁপে ওঠে। তবে সীমান্তের এপারে বাংলাদেশের ভেতরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।রোববার (২৮ ডিসেম্বর) সকালে স্থানীয়রা বিস্ফোরণের ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।     

আরো পড়ুন , পাগলা মসজিদে দানবাক্সে রহস্যজনক চিরকুট হাদির নামে

সীমান্তপাড়ের বাসিন্দা আব্দুর রশিদ জানান, আনুমানিক রাত ১২টার দিকে মিয়ানমার দিক থেকে পরপর দুটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে তাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। মনে হচ্ছিল, একেবারে পাশেই বিস্ফোরণ হচ্ছে। আতঙ্কে পড়ে যান তারা এবং বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়।হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, রাতে হ্নীলার পূর্বদিকে মিয়ানমারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। তবে তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

বিষয় : বিস্ফোরণ সীমান্ত টেকনাফ টেকনাফ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিস্ফোরণে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত এলাকা

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

মধ্যরাতে মিয়ানমার সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী হ্নীলা এলাকা। হঠাৎ হওয়া বিস্ফোরণের শব্দে সীমান্তপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের রাতের ঘুম ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।বিস্ফোরণের বিকট আওয়াজে ঘরবাড়ি কেঁপে ওঠে। তবে সীমান্তের এপারে বাংলাদেশের ভেতরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।রোববার (২৮ ডিসেম্বর) সকালে স্থানীয়রা বিস্ফোরণের ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।     

আরো পড়ুন , পাগলা মসজিদে দানবাক্সে রহস্যজনক চিরকুট হাদির নামে

সীমান্তপাড়ের বাসিন্দা আব্দুর রশিদ জানান, আনুমানিক রাত ১২টার দিকে মিয়ানমার দিক থেকে পরপর দুটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে তাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। মনে হচ্ছিল, একেবারে পাশেই বিস্ফোরণ হচ্ছে। আতঙ্কে পড়ে যান তারা এবং বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়।হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, রাতে হ্নীলার পূর্বদিকে মিয়ানমারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। তবে তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত