দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়াকে পেয়েছে বাংলাদেশ। মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে নিগার সুলতানার দল।বাছাই পর্বের গ্রুপিং ও সূচি বুধবার (৭ জানুয়ারি) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের জায়গা হয়েছে ‘এ’ গ্রুপে। জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপালকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে।কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে হবে পুরো আসর। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টায় এবং দ্বিতীয়টি দুপুর সোয়া একটায়। আগামী ১৮ জানুয়ারি উদ্বোধনী দিনে মাঠে গড়াবে চারটি ম্যাচ।

আরো পড়ুন , শেই হোপের বিধ্বংসী ইনিংসে প্রিটোরিয়া ক্যাপিটালসের জয়

আপার মুলপানিতে ওই দিনই যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিন পর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে তারা। ২২ জানুয়ারি ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া। একদিন পর আপার মুলপানিতে তারা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।২০২৬ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের চারটি জায়গায় জন্য লড়াই করবে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল যাবে পরের ধাপে। সুপার সিক্স রাউন্ড শেষে প্রথম চার দল পাবে মূল পর্বের টিকেট। সুপার সিক্স রাউন্ড শুরু হবে আগামী ২৮ জানুয়ারি, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।বাছাইয়ের মূল লড়াই শুরুর আগে আগামী ১৪ জানুয়ারি থেকে ১০টি প্রস্তুতি ম্যাচ হবে। বাংলাদেশ খেলবে দুটি; প্রথম দিন সকালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ১৬ জানুয়ারি দুপুরে আপার মুলপানিতে থাইল্যান্ডের বিপক্ষে।

বিষয় : যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়াকে পেয়েছে বাংলাদেশ। মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে নিগার সুলতানার দল।বাছাই পর্বের গ্রুপিং ও সূচি বুধবার (৭ জানুয়ারি) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের জায়গা হয়েছে ‘এ’ গ্রুপে। জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপালকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে।কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে হবে পুরো আসর। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টায় এবং দ্বিতীয়টি দুপুর সোয়া একটায়। আগামী ১৮ জানুয়ারি উদ্বোধনী দিনে মাঠে গড়াবে চারটি ম্যাচ।

আরো পড়ুন , শেই হোপের বিধ্বংসী ইনিংসে প্রিটোরিয়া ক্যাপিটালসের জয়

আপার মুলপানিতে ওই দিনই যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিন পর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে তারা। ২২ জানুয়ারি ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া। একদিন পর আপার মুলপানিতে তারা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।২০২৬ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের চারটি জায়গায় জন্য লড়াই করবে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল যাবে পরের ধাপে। সুপার সিক্স রাউন্ড শেষে প্রথম চার দল পাবে মূল পর্বের টিকেট। সুপার সিক্স রাউন্ড শুরু হবে আগামী ২৮ জানুয়ারি, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।বাছাইয়ের মূল লড়াই শুরুর আগে আগামী ১৪ জানুয়ারি থেকে ১০টি প্রস্তুতি ম্যাচ হবে। বাংলাদেশ খেলবে দুটি; প্রথম দিন সকালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ১৬ জানুয়ারি দুপুরে আপার মুলপানিতে থাইল্যান্ডের বিপক্ষে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত