দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

বিএনপির নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’

নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’ চালু বিএনপির

নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’ চালু করেছে বিএনপি। জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা ও তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই বিএনপির এমন পদক্ষেপ। (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করা হয়েছে।পোস্টে বলা হয়, ‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপটি (www.matchmypolicy.net) বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম।অ্যাপটি সম্পর্কে পোস্টে বলা হয়, ‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ। এর ইন্টারফেস সহজ ও পরিচিত।পোস্টে বলা হয়, ‘এখানে ম্যাচ হবে পলিসির সঙ্গে আপনার মতামতের। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে,

আরো পড়ুন , প্রধানমন্ত্রীপদের মেয়াদ নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন : হাসনাত

আর আপনি সোয়াইপ করেই জানাতে পারবেন আপনার অবস্থান।’এ ছাড়া অ্যাপে একটি ওপিনিয়ন (Opinion) অপশন রাখা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এখানে লিখে জানানো যাবে পলিসি বিষয়ে পরামর্শ।উদ্যোগটির মূল লক্ষ্য সম্পর্কে পোস্টে বলা হয়, জেন-জি, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা। জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা।অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এই কনটেন্ট পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সাহায্য করবে।

বিষয় : বিএনপি ওয়েব অ্যাপ ‘ পলিসিভিত্তিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিএনপির নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

নতুন ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’ চালু করেছে বিএনপি। জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা ও তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই বিএনপির এমন পদক্ষেপ। (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করা হয়েছে।পোস্টে বলা হয়, ‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপটি (www.matchmypolicy.net) বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম।অ্যাপটি সম্পর্কে পোস্টে বলা হয়, ‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ। এর ইন্টারফেস সহজ ও পরিচিত।পোস্টে বলা হয়, ‘এখানে ম্যাচ হবে পলিসির সঙ্গে আপনার মতামতের। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে,

আরো পড়ুন , প্রধানমন্ত্রীপদের মেয়াদ নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন : হাসনাত

আর আপনি সোয়াইপ করেই জানাতে পারবেন আপনার অবস্থান।’এ ছাড়া অ্যাপে একটি ওপিনিয়ন (Opinion) অপশন রাখা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এখানে লিখে জানানো যাবে পলিসি বিষয়ে পরামর্শ।উদ্যোগটির মূল লক্ষ্য সম্পর্কে পোস্টে বলা হয়, জেন-জি, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা। জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা।অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এই কনটেন্ট পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সাহায্য করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত