দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বান্দরবান পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আরমানকে বিশেষ সম্মাননা

হিসাব রক্ষণ কর্মকর্তা আরমানকে বিশেষ সম্মাননা

বান্দরবান পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান তাঁর মাসব্যাপী দায়িত্বশীল, স্বচ্ছ ও দক্ষ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা” অর্জন করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বান্দরবান পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক এস এম মন্জুরুল হক তাঁর হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা, সময় মতো হিসাব প্রস্তুত, রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা এবং দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্বের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক এস এম মন্জুরুল হক বলেন, নুরুল আমিন চৌধুরী আরমানের নিষ্ঠা ও কর্মদক্ষতা পৌরসভার আর্থিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করেছে, যা অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

আরও পড়ুন, জাতীয় দৈনিক সবুজ বাংলা পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সম্মাননা গ্রহণকালে নুরুল আমিন চৌধুরী আরমান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগায়। পরে তার হাতে এ সম্মননা তুলে দেয়া হয়। তা ছাড়াও নুরুল আমিন চৌধুরী আরমান বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতিসহ বিভিন্ন সামাজিক, মানবিক সংগঠনে দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে কাজ করে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করে আসছেন।

বিষয় : বান্দরবান সম্মাননা আরমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বান্দরবান পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আরমানকে বিশেষ সম্মাননা

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

বান্দরবান পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান তাঁর মাসব্যাপী দায়িত্বশীল, স্বচ্ছ ও দক্ষ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা” অর্জন করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বান্দরবান পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক এস এম মন্জুরুল হক তাঁর হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা, সময় মতো হিসাব প্রস্তুত, রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা এবং দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্বের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক এস এম মন্জুরুল হক বলেন, নুরুল আমিন চৌধুরী আরমানের নিষ্ঠা ও কর্মদক্ষতা পৌরসভার আর্থিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করেছে, যা অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

আরও পড়ুন, জাতীয় দৈনিক সবুজ বাংলা পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সম্মাননা গ্রহণকালে নুরুল আমিন চৌধুরী আরমান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগায়। পরে তার হাতে এ সম্মননা তুলে দেয়া হয়। তা ছাড়াও নুরুল আমিন চৌধুরী আরমান বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতিসহ বিভিন্ন সামাজিক, মানবিক সংগঠনে দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে কাজ করে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করে আসছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত